বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

তবুও আশা দেখছে অস্ট্রেলিয়া

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩১৭ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার দারুন বোলিংয়ের সামনে ১২৭ রানে আটকে যায় বাংলাদেশ। এমন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মোস্তাফিজের কাটার-স্লোয়ারের সামনে খেই হারান সফরকারীরা। টানা তিন ম্যাচ হেরে সিরিজ খোয়ানো অস্ট্রেলিয়া বাকি দুই ম্যাচ জয়ের খোঁজে। শুক্রবার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড তেমনটাই জানালেন।

আজকে চতুর্থ ম্যাচের পর সোমবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। শেষ দুটি ম্যাচ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক জানালেন, ‘যেকোনও সময় যেকোনও ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। আমরা সেটা মাথায় রেখেই সিরিজের বাকি ম্যাচ দুটি খেলবো। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুতরাং প্রত্যেকটি ম্যাচই খুব মূল্যবান।’

বোলারদের দারুন পারফরম্যান্সের পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ হাতছাড়া করেছে অস্ট্রেলিয়া। সুযোগ হাতছাড়া করে ভীষণ হতাশ ম্যাথু ওয়েড বলেছেন, ‘আমাদের বোলাররা দারুণ খেলেছে। ওরাই আমাদের বেশিরভাগ সময় খেলায় রেখেছে। অল্প রানের মধ্যে বাংলাদেশকে আটকে রেখেছে। কিন্তু ব্যাটিং দিয়ে সেই সুযোগ কাজে লাগাতে না পারাটা ভীষণ হতাশাজনক।’

মাত্র ১২৮ রানের লক্ষ্য নিয়ে জিততে না পারাটাই পোড়াচ্ছে অজি অধিনায়ককে, ‘সহজ টার্গেট ছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। আমরা জানতাম তাদের শেষদিকের বোলিং সত্যিই কঠিন। তাদের কিছু কিছু বোলার ওভার প্রতি ৪-৫ রানের বেশি দেবে না। সেক্ষেত্রে প্রয়োজনীয় রান রেট যদি ৬-৭ এ চলে যায় তাহলে চ্যালেঞ্জিং হবে।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin