রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শিকলে বেঁধে ঘরবন্দী

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫৯৯ বার দেখা হয়েছে
প্রতিবন্ধীর সন্তান প্রসব, ধর্ষণ বিচার চেয়ে পাঁচজনের নামে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহে স্ত্রীর পায় শিকল দিয়ে বেঁধে রেখে তিন মাস নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায়।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে জেলার লালগড় গ্রাম পঞ্চায়েতে এক গৃহবধূকে হোলির পর থেকে শিকল দিয়ে বেঁধে রেখেছে তার স্বামী। এরপর অভিযান চালানো হয়। পরে তাকে উদ্ধার করে পুলিশ। তবে তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

চল্লিশ বছর বয়সী ওই গৃহবধূর অভিযোগ, বৃদ্ধা মার কাজে সাহায্য করার জন্য প্রায়ই হিংলাটে যেতেন তিনি। সেখানে তার স্বামী প্রায়ই মত্ত অবস্থায় আসতেন। বাবার বাড়ির লোকদের সামনেই তাকে মারধর করতেন। স্বামীর সন্দেহ ছিল তার কোনো পরকীয়া সম্পর্ক রয়েছে। এ কারণে মারধর আরও বাড়তে থাকে।

ওই গৃহবধূ পুলিশকে আরও জানিয়েছে, মারধরের পর একদিন তার শ্বশুরবাড়ির লোকরা তাকে নিয়ে যান। একটি ঘরে ঢুকিয়ে প্রায় ৩০ কেজি ওজনের একটি শিকলে বেঁধে বন্দী করেন তাকে। সেখানে তিন মাস রাখা হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাচ্ছে। সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin