শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

পুত্রসন্তান লাভে হজরত ইব্রাহিমের দোয়া

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১০৪১ বার দেখা হয়েছে

ধর্ম ডেস্ক : সন্তান আল্লাহর দেয়া আমাদের অন্য রকম নেয়ামত। পুত্র হোক আর কন্যা সন্তান তো সন্তানই তারপরও যে কোনো একজনই আমরা আশা করি। আল্লাহর কাছে একজনকেই চাই। সেক্ষেত্রে যারা পুত্র সন্তান নিতে চান তাদের জন্য দেয়া হল হযরত ইব্রাহিম (আ.) এর একটি দোয়া।

বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহ তায়ালার নিকট দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করলেন। তাকে নেক পুত্র সন্তান দান করলেন। যা বিস্তারিত এসেছে সুরা সফফাতে।

আল্লাহ তায়ালা উম্মতে মুসলিমার জন্য হযরত ইব্রাহিম (আ.) পুত্রসন্তান লাভের এ আবেদনটি তুলে ধরেছেন। যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি তুলে ধরা হলো-

আরবি উচ্চারণ:  رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সালিহিন।’ (সুরা সাফফাত : আয়াত ১০০)

অর্থ: হে আমার পরওয়ারদেগার! সৎকর্মশীলদের মধ্য থেকে আমাকে (একটি পুত্র সন্তান) দান করুন।

সৃষ্টির কাছে কোনো কিছু কামনা নয়। বরং আল্লাহ তায়ালা নিকট চাওয়াই হলো ইবাদাত। আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে সব চাওয়া-পাওয়া তার মহান দরবারে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin