শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

বঙ্গবন্ধু টি-২০ সিরিজ জয় ও ৫ম ম্যাচে দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়র লিটনের অভিনন্দন

  • প্রকাশ সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর ৫ম ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার (৯ আগস্ট) এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান মেয়র।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র বলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের দাপুটে জয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের দামাল ছেলেরা। প্রথম তিন ম্যাচে ধারাবাহিক অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করার পর ৫ম ম্যাচে অস্ট্রেলিয়াকে অলআউট করে দুর্দান্ত ও দাপুটে জয় বাংলাদেশের। এ এক অনন্য ও অদম্য বাংলাদেশ।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ৫ ম্যাচে ৪-১ এ বিশাল জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin