রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে?

  • প্রকাশ সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : নিকট অতীতে ভারত-বাংলাদেশ ম্যাচ হলেই তাতে বিরাজ করেছে উত্তেজনা। বিশ্বকাপ বাছাইয়ের পর সাফ চ্যাম্পিয়নশিপ আবারও সেই উপলক্ষটা এনে দিয়েছে। মালে জাতীয় স্টেডিয়ামে আজ সোমবার বিকাল ৫টায় সুনীল ছেত্রীদের বিপক্ষে মাঠে নামছে জামাল ভূঁইয়ারা।

এমনিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এগিয়ে আছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের ম্যাচ হওয়ায় এখন দ্বিতীয় ম্যাচ জিতেও এগিয়ে থাকতে চাইছে অস্কার ব্রুজনের দল। টি স্পোর্টসে ম্যাচটি সরাসরি দেখা যাবে।

মালে জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচ জিততে পারলেও ভুলে গেলে চলবে না ভারত এই টুর্নামেন্টের ফেভারিট। এর পরেও নতুন কোচের অধীনে লাল-সবুজ দল ইতিবাচক ফুটবল খেলতে চাইছে। প্রথম ম্যাচে বল পায়ে রেখে খেলার চেষ্টা ছিল। কিন্তু প্রতিপক্ষের সীমানায় গিয়ে খেই হারাতে হয়েছে বার বার। ভাগ্যক্রমে পাওয়া পেনাল্টিই পরে ম্যাচ জয়ের নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। শক্তিমত্তা বিবেচনায় নিলে ভারতের বিপক্ষে সুযোগ কমই আসবে। তাই যে সুযোগই আসুক না কেন, কাজে লাগানোর দিকে পুরোপুরি মনোযোগী হতে হবে সুমন রেজাদের। গত দুই দিনে ব্রুজন সেটাই বার বার শিষ্যদের মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

হয়তো প্রথম ম্যাচ জয়ের পাশাপাশি দুইদিনের অনুশীলনে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন স্প্যানিশ কোচ। তাই তো ব্রুজনকে বলতে দেখা গেছে, ‘এই মুহূর্তে একাগ্রতা ও আত্মবিশ্বাসে বাংলাদেশ বিশ্বের সেরা দল।’

উজ্জীবিত হয়ে খেলতে পারলে ভারতের বিপক্ষে যে কোন ইতিবাচক ফল সম্ভব। যা সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে কলকাতাতেই হয়েছিল। সাদ উদ্দিনের গোলে এগিয়ে থেকে শেষ মুহূর্তে ম্যাচ ড্র করতে হয়েছে। এছাড়া কাতারে শেষ দিকে এসে দুই গোল হজম করতে হয়েছে।

সাফেও ভারতের বিপক্ষে পয়েন্ট নেওয়াটা বেশ কঠিন। র‌্যাঙ্কিংয়ে তারা অনেক এগিয়ে-১০৭তম। ব্রুজনের সেখানে ক্লাব দলের কোচিংয়ের সুবাদে তাদের ভালো করেই জানেন। কিন্তু ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাক এই ম্যাচে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চাইছেন। দলে আছেন সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞ স্ট্রাইকার। এছাড়া অন্যরাও কম অভিজ্ঞ নন। তাই দুই দেশের লড়াই উত্তেজনার রেণু না ছড়িয়ে পারেই না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin