বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বিআরটিএর বৈঠকে পরিবহন ধর্মঘটের শান্তিপূর্ণ সমাধান

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আগামী রোববার বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক থেকে পরিবহন ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসতে পারে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এ নিয়ে রোববার বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক থেকে পরিবহন ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসবে বলে আশা করছি।

অবশ্য তার আগে জনদুর্ভোগের কথা মাথায় রেখে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রোববার অনুষ্ঠিতব্য বিআরটিএ’র বৈঠকে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর তেলের মূল্য বৃদ্ধির বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

এদিকে, কোনও আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে ক্ষুব্ধ পরিবহন মালিক সমিতির নেতাকর্মীরা। জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন বাস মালিক-শ্রমিকরা। অপরদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা।

উল্লেখ্য, গেল বুধবার রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮০ টাকা করা হয়। আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও লরিচালক-মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin