বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

ভারতের বিপক্ষে খেলবেন না জানিয়েছেন ম্যাথিউস

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের এপ্রিল থেকেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ও ক্রিকেটারদের মধ্যে বনিবনা নিয়ে বেশ ঝামেলা চলছে। চুক্তির মেয়াদ শেষ হবার পর থেকে সিরিজ ভিত্তিক চুক্তি করেই খেলছেন কুশল পেরেরারা।

এর মাঝে সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণদের আধিক্য দিয়ে দল সাজানোতেও বেশ বিতর্কিত হচ্ছে বোর্ড। এবার নতুন ইস্যু, ভারতের বিপক্ষে ব্যক্তিগত কারণে খেলবেন না বলে জানিয়েছেন এঞ্জেলো ম্যাথিউস।

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য যে চুক্তি হয়েছে সেটিতে স্বাক্ষর করেননি ম্যাথিউস। ৩৪ বছর বয়সী এই অল-রাউন্ডার মনে করছেন, এটি কোনও সমাধান নয়। তবে ব্যক্তিগত কারণে সামনে কিছু দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন বলেও জানান ম্যাথিউস।

বাংলাদেশ সফরে আসার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন থিসারা পেরেরা। দলের সবচেয়ে অভিজ্ঞ অল-রাউন্ডারের অবসর নেয়ার কারণ হিসেবে লঙ্কান গণমাধ্যম জানায়, বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়ার গুঞ্জনে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করেছেন, চলতি বছর শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রীয় চুক্তি আর হচ্ছে না। এখন কেবল সিরিজ ভিত্তিক চুক্তির প্রস্তাব দেয়া হবে।

এর কারণ হিসেবে তিনি বলেন, অনেক সময় দেয়ার পরও বার্ষিক চুক্তিতে ক্রিকেটারদের স্বাক্ষর না করার জন্যই আগামী বছর পর্যন্ত এভাবেই চলবে।

আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin