রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভারতে হাসপাতালে আগুন, ১০ করোনা রোগীর মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৬২৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে আগুন লেগে ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রাজধানী মুম্বাই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমদনগর সিটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ্য থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা শর্ট সার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ড।

প্রবল ধোঁয়ার শ্বাসরোধ হয়েই আইসিইউ-তে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও দমকলকর্মীরা। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউ-তে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। সূত্র: আনন্দবাজার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin