রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভারতে ৮১ দিন পর সবচেয়ে কম সংক্রমণ

  • প্রকাশ সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিপর্যস্ত ভারতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৭১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় আড়াই হাজার। টানা ৮১ দিন পর ভারতে এই প্রথম দৈনিক শনাক্ত নতুন রোগীর সংখ্যা নেমে এলো ৬০ হাজারের নিচে। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫ জনে।

রোববার (২০ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ভারতে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৯ জনে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। এর মধ্যে অবশ্য ভারতে শিগগিরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তা যাতে মারাত্মক আকার ধারণ না করে সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকারসহ সমস্ত রাজ্য সরকার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin