সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে রাজশাহী মহানগরীতে আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে মহানগরীর ১৮ নং ওয়ার্ডের পবা নতুনপাড়া (গাংপাড়া) পুনর্বাসন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে গাংপাড়া পুনর্বাসন কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন হারেজের সভাপতিত্বে অতিথি ও নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান মিনু এমন একজন জনবান্ধব নেতা, যিনি কখনো মানুষের মাঝে ভেদাভেদ করেন না। প্রান্তিক ও অবহেলিত মানুষের অধিকার ও স্বার্থ রক্ষা করাই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম মূল দিক। বিগত সরকারের আমলে যখন প্রায় ৪০ বছরের পুরনো গাংপাড়া বস্তিটি ভেঙে দেওয়া হয়, তখন কনকনে শীতের রাতে গৃহহীন মানুষ চরম অসহায় দিন কাটাচ্ছিল।

সেই সংকটময় মুহূর্তে কেউ পাশে না দাঁড়ালেও ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই মিজানুর রহমান মিনু স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের স্পষ্ট প্রতিশ্রুতি দেন। আল্লাহর অশেষ রহমতে দল ক্ষমতায় আসার পর তিনি তাঁর কথা রেখেছেন এবং অসহায় মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন।

বক্তারা আরো বলেন, এমন একজন অভিভাবকতুল্য নেতার অসুস্থতা এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। তাঁর সাময়িক অনুপস্থিতিতে সবাই চরম অসহায়ত্ব অনুভব করছেন। সর্বশক্তিমান মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানানো হয়, তিনি যেন প্রিয় নেতাকে দ্রুত ও পুরোপুরি সুস্থ করে আবারও মানুষের সেবায় ফিরিয়ে আনেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলেট এবং বিএনপি নেতা আবু বাক্কার, সুমন রেজা, বাবুল, দুলাল হোসেন, মোহাম্মদ বাবু, ১৮ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনা, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আলী, স্বেচ্ছাসেবক দল নেতা লালন এবং ছাত্রনেতা শাকিল ও নয়নসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin