রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মাতাল হয়ে চুরি করতে গিয়ে বিপাকে পড়লেন তিনি!

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৯৪ বার দেখা হয়েছে
মাতাল হয়ে চুরি করতে গিয়ে বিপাকে পড়লেন তিনি!, আরটিভি

আন্তর্জাতিক ডেস্ক : মাতাল হয়ে টাকা চুরি করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিধিবাম উল্টো দেয়াল এবং একটি এটিএমের মাঝে আটকে যান ওই ব্যক্তি। বৃহস্পতিবার মাঝরাতে তামিলনাড়ুর নামাক্কাল জেলার আনিয়াপুরামে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। ২৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম এম উপেন্দ্র রায়। তার বাড়ি বিহারের পূর্ব চাম্পারনে। তিনি নামাক্কালের পারালিতে একটি পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।

মাতাল অবস্থায় বৃহস্পতিবার মাঝরাতে চুরি করতে চান উপেন্দ্র। একটি এটিএমে গিয়ে দেয়ালে থাকা প্লাইউড খুলে ফেলেন তিনি। এরপর তিনি এটিএম মেশিনের কাছে পৌঁছে যায়। তখন একটি পাথর দিয়ে মেশিন ভাঙার চেষ্টা করেন উপেন্দ্র। এসময় জোরে শব্দ শুনতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় দেয়াল এবং এটিএম মেশিনের মাঝে আটকে আছেন তিনি। তখন তাকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। ওইদিনই সন্ধ্যায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় উপেন্দ্রকে। পরে তাকে জুডিশিয়াল কাস্টতে রিমান্ড মঞ্জুর করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin