রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মৃত প্রেমিকের শুক্রাণুতে গর্ভবতী হলেন প্রেমিকা

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫৭৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় আট বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন এলিডি ভ্লাগ ও অ্যালেক্স পুলিন। কিন্তু পোড়া কপাল, সন্তার নেয়ার চিন্তাভাবনা যখনই করছিলেন তখনই দুর্ঘটনায় মারা যান প্রেমিক অস্ট্রেলিয়ার বিখ্যাত অলিম্পিয়ান অ্যালেক্স।

সম্প্রতি এলিডি দাবি করেছেন, অ্যালেক্সের মৃত্যুর পরই তার দেহ থেকে শুক্রাণু সংগ্রহ করে রেখেছিলেন তিনি। সেই শুক্রাণুর সাহায্যেই ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে অন্তঃসত্ত্বাও হয়েছেন। আগামী অক্টোবরে জন্ম নেবে তাদের সেই সন্তান। অ্যালেক্স দু’বার ওয়ার্ল্ড স্নোবোর্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। কিন্তু গত বছর জুলাইয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

মৃত্যুর আগে দীর্ঘ ৮ বছর সম্পর্ক ছিল অ্যালেক্স এবং এলিডির। গত বছরই অ্যালেক্সের কাছে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তার কিছু দিন পরই ঘটে দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যুর পর অ্যালেক্সের শরীর থেকে শুক্রাণু সংগ্রহ করে রেখেছিলেন এলিডি। তার সাহায্যেই মা হতে চলেছেন তিনি।

সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে এলিডি নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, বুব্বা চ্যাম্প তুমি অক্টোবরে আসছো। তোমার বাবা এবং আমি বহু বছর ধরে তোমাকে পৃথিবীতে আনার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন হঠাৎ অনিশ্চয়তা তৈরি করেছিল দুর্ঘটনা। চাম্পি তুমি আবার পৃথিবীতে ফিরে আসছো। এ রকম উত্তেজনা আমার আগে কখনও হয়নি। এর সঙ্গে আইভিএফ পদ্ধতির কথাও পোস্টে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কুইন্সল্যান্ডের আইন অনুসারে, কোনও ব্যক্তির মৃত্যুর ৩৬ ঘণ্টার মধ্যে তার দেহ থেকে শুক্রাণু সংগ্রহ করা যায়। সূত্র : এবিপি

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin