রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ময়মনসিংহে করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬৭৫ বার দেখা হয়েছে
????????????????????????????????????????

এস. আর. ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে মারা যান। শনিবার (০৩ জুলাই) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

গত ২৪ ঘণ্টায় ৩৬৬ টি নমুনা পরীক্ষায় ৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৯ দশমিক ৬৭ শতাংশ। জেলায় মোট শনাক্ত ৮ হাজার ২৫৪ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ১৮৮ জন। মোট মৃত্যু ৮৫ জন। ২৪ ঘন্টায় জেলায় শনাক্তকারীদের মধ্যে সিটি কর্পোরেশনসহ সদরেই রয়েছে ৫৬ জন।

মহিউদ্দিন খান বলেন, প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ায় করোনা ইউনিটের আইসিসিইউর আসন সংখ্যা ১৩টি থেকে বাড়িয়ে ২০টি এবং সাধারণ ওয়ার্ড ২১০টি থেকে বাড়িয়ে ২৪২টি করা হয়েছে। বর্তমানে আইসিইউর ২০টি আসনের সবগুলোই রোগীতে পূর্ণ রয়েছে এবং সাধারণ ওয়ার্ডে ভর্তি আছেন ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin