বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে খেলোয়াড় ও কোচদের সমন্বয়ে জেন্ডার সমতা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলায় জেন্ডার সমতা নিশ্চিতকরণ, শিশু ও তরুণ খেলোয়াড়দের সুরক্ষা এবং ক্রীড়াঙ্গনে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে খেলোয়াড় ও কোচদের নিয়ে দিনব্যাপী জেন্ডার সমতা ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর একটি হোটেল কক্ষে সচেতন সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অর্থায়ন করে এডুকো বাংলাদেশ।

প্রশিক্ষণের উদ্বোধন করেন সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন সাফ এর হেড অব সেফগার্ডিং এ্যান্ড সোশ্যাল রেসপনসিবিলিটি ফাতিমা এশা এবং এডুকো বাংলাদেশের ম্যানেজার, চাইল্ড রাইটস, প্রোটেকশন অ্যান্ড অ্যাডভোকেসি শহিদুল ইসলাম। প্রশিক্ষণ আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন গেম চেঞ্জার প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম।

প্রশিক্ষণে খেলাধুলায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করা, জেন্ডারভিত্তিক বৈষম্য প্রতিরোধ, শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার ও সুরক্ষা, খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে দায়িত্বশীল আচরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি খেলাধুলায় হয়রানি, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয় এটি বৈষম্যহীন, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ক্রীড়াঙ্গনে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিশু ও তরুণ খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ খেলোয়াড় ও কোচদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষকরা তাঁদের বক্তব্য ও সেশন পরিচালনার সময় ক্রীড়াঙ্গনে প্রত্যেক খেলোয়াড়ের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সংশি¬ষ্ট সবার দায়িত্ব বলে জোর দেন। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য বৈষম্য, হয়রানি ও নির্যাতনমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর সুরক্ষাব্যবস্থা, সচেতনতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা প্রয়োজন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এডুকো বাংলাদেশের অর্থায়নে সচেতন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত গেম চেঞ্জার প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো খেলোয়াড় ও কোচদের জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও নিরাপদ ক্রীড়াচর্চা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এ উদ্যোগের মাধ্যমে রাজশাহীর ক্রীড়াঙ্গনে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্তর্ভুক্তি ও নিরাপত্তার সংস্কৃতি আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin