শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতির মৃত্যুতে শোক

  • প্রকাশ সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বাগমারা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রভাষক মখলেছুর রহমান মন্ডল ইন্তেকাল করেছেন ( ইন্না—– রাজিউন)। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তিনি ইন্তেকাল করেন। এসময়ে স্ত্রী-সন্তান, পরিবারের অন্যান্য সদস্য, আত্নীয়স্বজন ও বহুগুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২টায় একডালা হাইস্কুল মরহুমের নামাজে জানাযা শেষে দাফন করা হয়।
এই নেতার মৃত্যুতে রাজশাহী জেলা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকবার্তায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, মরহুম মখলেছুর রহমান মন্ডল একজন স্বচ্ছ ও পরিশ্রমি রাজনীতিবিদ ছিলেন।
তিনি দলের জন্য অকক্লান্ত পরিশ্রম করেছেন। অসুস্থ থাকা সত্বেও তিনি দলের খোঁজ খবর রাখতেন এবং আবারও একদিন সুদিন আসবে বলে সবাইকে শান্তনা দিতেন। আজ তিনিই শান্তির খোঁজে চিরতরে অপারে চলে গেলেন। চাঁদ আবারও এই নেতার আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসাথে তাকে বেহেস্ত প্রদান করার জন্য আল্লাহর নিকট দোয়া করেন তিনি ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin