রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

লকডাউন শিথিল করে ১৫ নির্দেশনা জারি

  • প্রকাশ সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪৮৭ বার দেখা হয়েছে
লকডাউন শিথিল করে ১৫ নির্দেশনা জারি

এস. আর. ডেস্ক : নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে লকডাউন শিথিল করে নিয়ে জেলাজুড়ে ১৬ জুন পর্যন্ত ১৫টি বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

বুধবার (৯ জুন) দুপুরে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। ব্রিফিংয়ে তিনি আরও জানান, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে। চায়ের স্টল বন্ধ থাকবে। হোটেল-রেস্তোরাঁ শুধু পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। তবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় হলে তাৎক্ষণিক মার্কেট ও শপিংমল বন্ধ করে দেয়া হবে।

এছাড়াও অতি জরুরী প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। অর্ধেক যাত্রী নিয়ে গণ-পরিবহন চলাচল করতে পারবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ভারত সীমান্তের সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখা হয়েছে বিধিনিষেধে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর সঙ্গে সকল যাতায়াতের পথ বন্ধ থাকবে।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাকে ৭ দিনের বিশেষ সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin