বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

শাশুড়ির বিয়ের জন্য পাত্র চেয়ে পুত্রবধূর বিজ্ঞাপন

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫২৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : শাশুড়িকে বিয়ে করার মতো একজন যোগ্য পাত্রের জন্য বিজ্ঞাপন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন উপত্যকার একজন নারী। তিনি নিজের পরিচয় গোপন রেখেছেন। সেই পাত্রকে ১ হাজার ডলার পুরস্কার দেয়ারও ঘোষণা করেছেন তিনি।

বিজ্ঞাপনে ওই নারী জানিয়েছেন, তাঁর ৫১ বছর বয়সী শাশুড়ির একজন সঙ্গী খুবই প্রয়োজন। শাশুড়ি চাইছেন এমন একজন সঙ্গী যিনি তাকে বিয়ে করবেন।

পুত্রবধু এও জানিয়েছেন, খুব শিগগিরই তাঁর শাশুড়ির বিয়েটা তিনি দিতে চাইছেন হাডসন উপত্যকাতেই।

তবে তার জন্য পাত্রকে একটি ডিনারে হাজির হতে হবে। শাশুড়ি তাঁর হবু বরকে একবার দেখে কিছু কথা বলে নেবেন তাঁর সঙ্গে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin