রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সিরাজগঞ্জে জুয়া আসর থেকে আটক ৮

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৮৩ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ আদালতে তাদের প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) রাতে উপজেলার নান্দিনামধু এলাকার এক বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার নান্দিনামধু এলাকার বাসিন্দা আবু সিদ্দিক, মাসুদ, হাসান মণ্ডল, শামীম প্রামাণিক, ফিরোজুল ইসলাম, রফিক, সুজন সরকার ও আতাউর রহমান হিরন।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কে. এম রাকিবুল হুদা আরটিভি নিউজকে জানান, দীর্ঘদিন যাবত নান্দিনামধু এলাকার একটি বাড়িতে রাতে জুয়া খেলা চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৮শ টাকা, ৪ বান্ডিল তাস ও ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের আজ বুধবার সকালে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin