শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

১৫ সদস্যের অ্যাডহক বার কাউন্সিল গঠন

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩২৮ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের অ্যাডহক বার কাউন্সিল গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৪ আগস্ট) এই তথ্য জানানো হয়।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার জানিয়েছেন, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ৪৬ নম্বর আদেশ) এর অনুচ্ছেদ (৮) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্যের সমন্বয়ে এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করে। কাউন্সিলের সদস্যগণ হলেন-

১. বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যিনি ইহার চেয়ারম্যানও হবেন; বাংলাদেশের সুপ্রিম কোর্টের ২. সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ৩. সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ৪. অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ৫. অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, ৬. অ্যাডভোকেট এইচ এ এম জহিরুল ইসলাম খান, (জেড আই খান পান্ন), ৭. অ্যাডভোকেট শাহ মো. খায়রুজ্জামান, ৮. অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, ৯. অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু (ঢাকা আইনজীবী সমিতি), ১০. অ্যাডভোকেট মুজিবুল হক (চট্টগ্রাম আইনজীবী সমিতির), ১১. অ্যাডভোকেট এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু (সিলেট আইনজীবী সমিতি), ১২. অ্যাডভোকেট কবির উদ্দিন ভূঞা (ময়মনসিংহ আইনজীবী সমিতি), ১৩. অ্যাডভোকেট পারভেজ ইসলাম খান (খুলনা আইনজীবী সমিতি), ১৪. অ্যাডভোকেট মো. ইয়াহিয়া (রাজশাহী আইনজীবী সমিতি) ও ১৫. অ্যাডভোকেট মো. আব্দুর রহমান (সিরাজগঞ্জ আইনজীবী সমিতি)।

প্রজ্ঞাপনে বলা হয়, এই অ্যাডহক বার কাউন্সিলের মেয়াদ হবে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত। এই অ্যাডহক বার কাউন্সিল আগামী ৩১ মে ২০২২ তারিখ বা তার আগে বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন করবে এবং নির্বাচনের মাধ্যমে গঠিত বার কাউন্সিল ১ জুলাই ২০২২ তারিখে তার দায়িত্বভার গ্রহণ করবেন।

আইন সচিব মো. গোলাম সারোয়ার আরো জানান, করোনাভাইরাসজনিত কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না হওয়ার পরিপ্রেক্ষিতে এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin