শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

২য় বারের মত অনলাইনে রাজশাহীতে অনুষ্ঠিত হলো আর্ন্তজাতিক কারাতে সেমিনার

  • প্রকাশ সময় রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশব্যাপি করোনা পরিস্থিতি ব্যাপক আকার ধারন করেছে। করোনা থেকে বাঁচতে শরীর চর্চার কোন বিকল্প নাই। সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে নিয়মিত শরীর চর্চার করুন।
এই শরীর চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে রাজশাহীতে ২য় বারের মত কারাতে ও কমিতে টেকনিক এর উপর অনলাইনে আর্ন্তজাতিক কারাতে ট্রেনিং ক্যাম্প গ্র্যান্ডমাস্টার হানশি প্রেমজিৎ সেন (অষ্টম ড্যান ব্ল্যাকবেল্ট, কোচ, রেফারি এবং ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন এবং এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক, গ্লোবাল সেশিংকাই শিতো-রিউ কারাতে-দো ফেডারেশন) এর প্রতিষ্ঠাতা এবং অল ইন্ডিয়া কারাতে-দো ট্রেনিং ওয়েবিনার সেশিংকাই সিতো-রিউ কারাতে দো ফেডারেশন এর ট্রেনিং রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এই কোভিড মহামারী পরিস্থিতিতে রাজশাহী বিভাগে দ্বিতীয় বারের মত অনলাইনে কোন আর্ন্তজাতিক কারাতে ট্রেনিং অনুষ্ঠিত হলো। টেনিংয়ের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য শারীরিক সুস্থতা, কিহোন, কাতা ও কুমিতে কৌশলগুলিকে কেন্দ্র করে এমন দুর্দান্ত কারাতে সেমিনার আয়োজনের জন্য হানশি প্রেমজিৎ সেনকে শিক্ষার্থী এবং বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এ্যছাড়াও ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি এবং সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
কারাতে ট্রেনিংয়ে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়কান্দ, ওড়িশা, চাটিসগড়, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ, দিল্লি এবং বাংলাদেশসহ প্রায় ৭০০ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin