রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

৪৫ হাজার ডলার আয় হবে পোষা প্রাণীর ছবি পোস্ট করে

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৯১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির মধ্যে অনেকে ঘরে বসে পশুপাখি পালন করছেন। আবার অনেকে চাকরি হারিয়ে নতুন চাকরি অথবা ব্যবসা করার পরিকল্পনা করছেন। এবার তেমনই এক ব্যবসায়ের পরিকল্পনা নিয়ে এসেছেন জেন পে।

সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের পোষা প্রাণী দেখে আনন্দ প্রকাশ করি। কিন্তু সেই পোষা প্রাণীর ছবি পোস্ট করে যদি হাজার হাজার ডলার অর্থ আয় করা যায় তাহলে বিষয়টি কেমন লাগবে।

বিষয়টি যেমনই লাগুক না কেন পোষা প্রাণীদের নিয়ে এমনই একটি সংস্থা গড়ে তুলেছেন পোষা প্রাণীদের তৈরি পোশাক নিয়ে কাজ করা ‘দ্য ওফ অ্যাজেন্সি’এর সহ-প্রতিষ্ঠাতা জেন পে।

তিনি বলেন, বিভিন্ন কোম্পানির পণ্যের প্রচারের ক্ষেত্রে পোষা প্রাণীর ব্যবহার দিন দিন বাড়ছে। এক্ষেত্রে এশিয়া হবে পৃথিবীর সবচেয়ে বড় বাজার। কারণ পোষা প্রাণীদেরকে মানুষ খুবই পছন্দ করে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পণ্যের ছবি ব্রান্ডিং করে মানুষ দেড় মিলিয়ন ডলার বা ১২ কোটি ২৭ লাখ ৩৪ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকে। কিন্তু ব্রান্ডিং এর ক্ষেত্রে পোষা প্রাণীদের ছবি ব্যবহার করা গেলে প্রতি পোস্টে আয় করা যাবে ৪৫ হাজার ডলার বা ৩৮ লাখ ১৭ হাজার টাকা।

যুক্তরাষ্ট্রে এ মার্কেট প্রায় ১০০ বিলিয়ন ডলারের উপর ছাড়িয়ে গেছে। ইনস্টাগ্রামে এমনই একটি পোষা প্রাণী রয়েছে যারা নাম brossymeowington বর্তমানে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ এটিকে অনুসরণ করছে। সূত্র: বিবিসি

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin