সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

অগ্রাধিকার ভিত্তিতে পবা-মোহনপুরের উন্নয়ন কাজ শুরু করা হবে: মিলন

  • প্রকাশ সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের গত ১২ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। বিএনপি ২১২টি আসন পেয়েছে। গত ১৭ তারিখ মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন করেন। অন্যান্যদের মত এই শপথ গ্রহন করেন পবা-মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। শপথ গ্রহন করার তিনদিন পরে রাজশাহীতে ফিরে এলাকার উন্নয়ন নিয়ে সাংবাদিকের সাথে কথা বলেন তিনি।
এ সময়ে তিনি বলেন, দীর্ঘ আঠার বছর বছর পরে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। সেইসাথে সৃষ্টি হয়েছে কাজের পরিবেশ। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় সময় তিনি দুই উপজেলার রাস্তার বেহাল দশা দেখেছেন। রাস্তা ভাল না হলে মানুষের চলাচল যেমন ব্যাহত, তেমনি উন্নয়নেও বাধা গ্রস্থ হয়। জনগণ তাদের উৎপাদিত পন্য বাজারজাত সঠিকভাবে না করতে পারায় লোকসানে পরেন। এজন্য প্রথমেই পবা ও মোহনপুরের সকল রাস্তার উন্নয়ন করা হবে। সেইসাথে যে সব এলাকায় এতদিনও রাস্তা পাকা করা হয়নি সেগুলো পাকা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য আরো বলেন, ইতোমধ্যে পবা এলাকায় গৃহীনিদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি প্রচারণায় সময়ে বলেছিলেন প্রতিটি ঘরে ঘরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড  প্রদানের কথা বলেছিলেন। এভাবেই পর্যায়ক্রমে তিনি উন্নয়ন কাজগুলো সবাইকে সাথে নিয়ে করবেন বলে জানান। তিনি বলেন, দীর্ঘ সতের বছরে পবা মোহনপুর এলাকায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। সদর দরজার আড়ালে ভিন্ন চিত্র এই দুই উপজেলায়।
পবা-মোহনপুর হচ্ছে শস্য ভান্ডার খ্যাত এলাকা। এখানে সব ধরনের কৃষি পন্য উৎপাদিত হয়। কিন্তু সকল পন্য সংরক্ষণের তেমন ব্যবস্থা নাই। এজন্য এই এলাকায় একটি কৃষি ইপিজেড করবেন তিনি। সেইসাথে মোহনপুর এলাকার পান সংরক্ষণে এবং পানের পচনসহ অন্যান্য রোগ রোধে গবেষণার ব্যবস্থা করবেন। এছাড়াও কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করে বেকার সমস্যা দূরীকরণ করবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, বরেন্দ্র অঞ্চলে প্রতিনিয়ত পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। এজন্য আগামীতে খাবার পানিসহ সেচ কার্যের পানির সমস্যা হবে। এই সমস্যা সমাধানে খাল খনন কর্মসূচী শুরু করবেন। সেইসাথে ড্রেন এর পানি সেচ কার্যে ব্যবহার করার জন্য পানি রিফাইন এর জন্য প্ল্যান্ট স্থাপন করবেন বলে উল্লেখ করেন এমপি।
তিনি আরো বলেন, মাদক একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সেইসাথে আইনশৃংখলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান। সেইসাথে বেকারত্ব সমাধানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানসহ উদ্যেক্তা তৈরী করা হবে। এছাড়াও প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য কাজগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin