রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আবাহনীর হ্যাটট্রিক শিরোপা জয়

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে
dhaka-premier-division-twenty20-2021, abahani-limited, rtv online

স্পোর্টস ডেস্ক : আবারও চ্যাম্পিয়ন হলো আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তৃতীয় শিরোপা ঘরে তুলল ধানমন্ডির দলটি। ২১ রান ও চার উইকেট তুলে ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর সাইফ উদ্দিন।

শনিবার (২৬ জুন) শিরোপা নির্ধারণী ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের টস জিতে প্রথমে ব্যাট করে আবাহনী। ৭ উইকেট হারিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্বাধীন দলটির সংগ্রহ দাড়ায় ১৫০ রান।

ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪২ রান করতে সক্ষম হয় প্রাইম ব্যাংক।

সাধারণত ওয়ানডে ফরম্যাটেই আয়োজন হয় ঢাকা প্রিয়াল লিগ। করোনাকাল ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয় মাথায় রেখে সংক্ষিপ্ত ফরম্যাটে বসেছিল ২০২০/২১ আসর।

সুপার লিগের চতুর্থ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল আবাহনী। পয়েন্ট সমান থাকলেও রান রেট বিবেচনায় দুই নম্বরে অবস্থান ছিল প্রাইম ব্যাংকের।

সুপার লিগে নিজেদের পঞ্চম তথা শেষ ম্যাচটি ছিল শিরোপা নির্ধারণী।

অলিখিত ফাইনালে মোসাদ্দেক হোসেন সৈকতের ৩৯ বলে ৪০ রান তুলেন। ৪০ বলে ৪৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। শেষ দিকে মোহাম্মদ সাইফ উদ্দিনের ১৩ বলে ২১ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় আবাহনী।

রুবেল হোসেন দুটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও রুবেল মিয়া।

ব্যাট হাতে মাঠে নেমে ২ বলে ১ রান করে ফিরে যান প্রাইম ব্যাংকের ওপেনার রনি তালুকদার। ১২ বলে ১৩ রান তুলেন এনামুল হক বিজয়। রাকিবুল হাসান ৯ বলে ৪ ও ৪ বলে৬ রান তুলেন মোহাম্মদ মিঠুন। ৯ বলে ১০ রান তুলেন নাহিদুল ইসলাম। ওপেনার রুবেল মিয়া ৪৩ বলে ৪১ রান করে বিদায় নেন।

শেষ দিকে ১৮ বলে ১৯ রান তুলেন নাইম হাসান। ১ বল খেলে রান না তুলেই বিদায় নেন রুবেল হোসেন। ৬ বলে ৪ রান তুলেন শরিফুল ইসলাম।

১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন অলোক কাপালি। দুটি চার ও তিনটি ছক্কার বিনিময়ে ইনিংসটি সাজালেও ম্যাচ জেতাতে সক্ষম হননি অভিজ্ঞ এই খেলোয়াড়। শেষ পর্যন্ত ১ বলে শূন্য রান করে ক্রিজে ছিলেন মুস্তাফিজুর রহমান।

আবাহনীর হয়ে চারটি উইকেট শিকার করেছেন সাইফ উদ্দিন। মেহেদী হাসান রানা দুটি উইকেট তুলে নেন। তানজিম হাসান সাকিব ও আরাফাত সানি তুলেন একটি করে উইকেট।

আবাহনী একাদশ : মোহাম্মদ নাঈম, মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন দ্রুব, মোহাম্মদ সাইফ উদ্দিন, তানজিম হাসান সাকিব, শহিদুল ইসলাম, মেহেদী হাসান রানা ও আরাফাত সানি।

প্রাইম ব্যাংক একাদশ : রুবেল মিয়া, রনি তালুকদার, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, রাকিবুল হাসান, নাহিদুল ইসলাম, অলোক কাপালি, নাইম হাসান, শরিফুল ইসলাম, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin