রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ঈদের দিন ভূমধ্যসাগরে প্রাণ গেল ১৭ বাংলাদেশির

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে ১৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট। ঈদের দিন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌযান ডুবে গেলে তাদের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

দেশটির কোস্টগার্ড সাগর থেকে ৩৮০ জনের বেশি আরোহীকে উদ্ধার করেছে বলে তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তা মংগি স্লিম বলেন, ১৭ জন বাংলাদেশি মারা গেছে এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিল।

তিউনিসিয়ার উপকূলে সম্প্রতি বেশ কয়েকটি নৌযানডুবির ঘটনা ঘটেছে। অভিবাসনের প্রত্যাশায় তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে, বিশেষ করে ইতালিতে পৌঁছানোর জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়েছে।

সুত্রঃ যুগান্তর

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin