রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কাঁকনহাটে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৬১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার কাঁকনহাটে মহান সাঁওতাল বিদ্রোহের ১৬৭তম বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাঁকনহাট পৌরসভা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল ও অন্যান্য জাতিগোষ্ঠির জনগণ মিলে বর্নাঢ্য র‌্যালি বের করে পৌরবাজার প্রদক্ষিণ করে পুণরায় পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ করে। পরে পৌর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জ্যাপ সভাপতি রবিন হেম্ব্রম।

বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, জেলার সহ-সভাপতি উত্তম কুমার খালকো, আসুস এর নির্বাহী পরিচালক রাজকুমার শাও, গোদাগাড়ী উপজেলা জ্যাপ এর সাবেক সভাপতি নন্দলাল টুডু, রাজশাহী মহানগর জ্যাপ এর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, জ্যাপ উপজেলা কমিটির সদস্য অজিদ মুন্ডা, গোগ্রাম ইউনিয়নের সভাপতি পিউস হেম্ব্রম ও সাবেক উপদেষ্টা আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান ও সদস্য উত্তম মাহাতোসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ।

আলোচনায় নেতৃবৃন্দ বলেন, ১৮৫৫ সালের এই দিনে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে যেয়ে সিধু-কানহু, চাঁদ ও ভৈরবসহ তাদের পরিবারে আরো বেশ কয়েকজন নিহত হন। সেই থেকে এই বীরদের স্মরনে প্রতিবছর দেশে ও বিদেশে যেখানে সাঁওতালসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণ রয়েছেন সেখানেই নানা কর্মসূচী পালন করা হয়। তারা আরো বলেন, এই জনগোষ্টির জন্য এই বীরসেনারা প্রাণ বিসর্জন দিলেও আজও সমতলের আদিবাসীদের কোন উন্নয়ন হয়নি। তারা এখনো বৈষম্যের শিকাড় হচ্ছে। পাহাড়ীদের জন্য হাজার নহাজার কোটি টাকা বাজেট ও আলাদা মন্ত্রণালয় হলেও সমতলেল আদিবাসী জনগণেল জন্য কিছুই হয়নি।

বক্তারা বলেন, আতিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠি নয় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক সন্ত্রণালয় গঠন করার দাবী জানান। শুধু তাইনয় উত্তর বঙ্গ থেকে জাতীয় সংসদের জন্য সংরক্ষিত সংসদ সদস্য আসন এবং জাতীয় বাজেটে পর্যাপ্ত পরিমানে বাজেট রাখার দাবী করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin