রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

খেতে পারছে না, তারপরও চলছে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫৩৭ বার দেখা হয়েছে
খেতে পারছে না, তারপরও চলছে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি, আরটিভি

আন্তর্জাতিক ডেস্ক : বহু প্রতিকূলতা সত্ত্বেও নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ করেনি উত্তর কোরিয়া।দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর করোনা মহামারির কারণে তৈরি হওয়া সংকটের মধ্যে পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসেও এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারা। শুক্রবার জাতিসংঘের একটি গোপন প্রতিবেদনে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে রয়টার্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ওই প্রতিবেদন দিয়েছে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ সংক্রান্ত একটি স্বাধীন কমিটি।

প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং তাদের কর্মসূচির জন্য বিভিন্ন দেশ থেকে সরঞ্জাম ও প্রযুক্তির সন্ধান চালিয়ে যাচ্ছে। এমনকি দেশটিতে আর্থিক সংকট চলা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিকাশ অব্যাহত রেখেছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি করোনার কারণে বাধ্য হয়ে গত বছর কঠোর লকডাউন দিয়েছিল। কিন্তু লকডাউনের কারণে পরিস্থিতি আরও খারাপ হয় দেশটির। এমতাবস্থায় গত জুন মাসে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছিলেন, তার দেশ খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin