রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীর পাকড়ীতে গোরস্থান’র জমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৬৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়নের পাকড়ী দক্ষিণপাড়া মদনবাড়িয়া গোরস্থানের জমি রক্ষায় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। রোববার সকাল সাড়ে ১০টা থেকে পাকড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় অত্র এলাকার শত শত নারী পুরুষ এই কর্মসূচীতে অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে তারা বলেন, এই গোরস্থান তাদের বাবা দাদাদের আমল থেকে চলমান রয়েছে। এইখানে তাদের অনেক আত্মীয় স্বজন চিরনিন্দ্রায় শুয়ে আছেন।

অথচ এই এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মান্নান, জয়নাল আবেদীন মিঠু, ফারুক হোসেন, সিরাজুল ইসলাম ও জিল্লার রহমান মিলে যার সাবেক দাগ নং- ১২৮৫, হাল দাগ নং- ১৩২৮, খতিয়ান-৭২/১, মৌজা- ৯২ নং পাকড়ী, মোট জমির পরিমান ১.৮৪ একর। এর মধ্যে উপরোক্ত বক্তিগণ ০.৬৭০০ একর সম্পত্তি তাদের বলে দাবী করেন। সেইসাথে ঐ জমি থেকে তারা কবর ও মানুষের কঙ্কাল তুলে ফেলে । সেইসাথে বিভিন্ন ধরনে গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ করেন। এছাড়াও তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে জমি দখলসহ এলাকাবাসীকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অত্র গোরস্থান পরিচালনা পর্যদের সভাপতি সাইফুল ইসলাম। উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোরস্থান পরিচালনা পর্যদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সদস্য আব্দুল জলিল, রকিব, নাসির উদ্দিন, গোলাম রসুল, নাজির, আলফাজ, এলাকাবাসী সুফিয়া বেগম, আলেয়া বেগম, মেহেনা বেগম, পাকড়ী ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী, ফরিদ, নাসির উদ্দিন, নয়ন ও মনিরুলসহ এলাকার শত শত নারী পুরুষ।

ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, এই গোরস্থান কতদিন পূর্বে তৈরী হয়েছে তার জানা নেই। তাঁর বুদ্ধি হওয়ার পর থেকে শুনে আসছেন এই গোরস্থান শতাধিক বছর পূর্বে তাদের পূর্ব পুরুষগণ তৈরী করে গেছেন। সেই সময় থেকে তারা এখানে তাদের আত্মীয় স্বজনদের কবর দিয়ে আসছেন। এছাড়া এই গোরস্থানের সংস্কার এবং গেট নির্মাণসহ অন্যান্য কাজ করার জন্য রাজশাহী জেলা পরিষদ হতে অনুদান পান। তা দিয়ে সেই কাজ গুলো করা হয়েছে জানান তিনি।

এই গেট গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী উদ্বোধন করেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, ০.৬৭০০ একর সম্পত্তির রেকর্ড বাতিলের জন্য মামলা চলমান রয়েছে। এই মামলা নিস্পত্তি না হতেই এই কতিপয় প্রভাবশালী ব্যক্তি জোর করে সন্ত্রাসী ভাড়া করে গোরস্থানের জমি দকল করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। গোরস্থান রক্ষায় তিনিসহ সকলেই আইন শৃংখলা বাহিনী, প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

গোরস্থানের জমি দখল সম্পর্কে জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, এই ০.৬৭০০ একর সম্পত্তি তাঁর বড় ভাই আব্দুল হান্নানের। সরকারের নিকট হতে সালামীর মারফত আব্দুল হান্নান নেন। ১৯৭২ সালে তার নামে ঐ জমি রেকর্ড হয়। এরপর তার ভাই খাজনা খারিজ করে নিয়েছেন এবং নিয়মিত খাজনা প্রদান করছেন। রেকর্ড বাতিলের দাবীতে গোরস্থান কমিটির পক্ষ থেকে মামলা হয়েছে। সে মামলা এখন চলমান রয়েছে। মামলায় যিনি জিতবেন জমি তার হবে বলে তিনি জানান। তবে তার ভাইয়ের জমি জোরপূর্বক দখল করে রাখার নিন্দা ও প্রতিবাদ জানান আব্দুল মান্নান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin