বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

চলে গিয়েও ফিরে আসলেন মির্জা ফখরুল

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দিচ্ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিজেদের মধ্যে বিশৃঙ্খলা শুরু করেন কর্মীরা। কর্মীদের শান্ত করার চেষ্টাও করেন ফখরুল। কিন্তু তাতে কাজ না হওয়ায় বক্তব্য বন্ধ করে ডায়েস ছেড়ে চলে যান বিএনপি মহাসচিব। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে আবার ফিরে এসে বক্তব্য শুরু করেন তিনি।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে তরিকুল ইসলাম স্মৃতি সংসদে অনুষ্ঠানের আয়োজন করে। শুধু মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার সময় এমনটা ঘটেছে তা নয়, দলটির আরেক নেতা শামসুজ্জামান দুদুর বক্তব্য দেওয়ার সময়ও নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি করেন কর্মীরা। তখন দুদু কর্মীদের শান্ত করলেও অনুষ্ঠান শেষে গেট দিয়ে বের হওয়ার সময় ধাক্কাধাক্কি করেন উপস্থিত নেতাকর্মীরা। এতে কাঁচের গেটের একটি অংশ ভেঙে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin