বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের সুবিধা সকল পরিবার পাবে: এমপি মিলন

  • প্রকাশ সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। শনিবার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে এবং বেলা সাড়ে তিনটায় মোহনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এসময় এমপি বলেন, একটি পরিবারে সাধারণত গৃহকর্তীর নামে এই ফ্যামিলি কার্ড হওয়ার কথা। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের গৃহকর্তীরা এই কার্ড পাবেন। এর মাধ্যমে একজন মানুষ প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবেন এবং এই তালিকা সঠিকভাবে তৈরি করা অত্যন্ত বড় একটি গুরুদায়িত্ব। আপনারা যদি এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করেন, তবে ধ্বংসের কাছাকাছি যাওয়া রাষ্ট্রকে মেরামতের যে কাজ শুরু হয়েছে, তাতে বড় ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মসহ যারা এই কাজে যুক্ত আছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারে, যেমন অনেকেই হয়তো সহযোগিতা করতে চাইবেন না কিংবা অতীতে ফ্যামিলি কার্ড নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করতে পারেন। তাই ভোটার আইডি কার্ড দেখে সব তথ্য নিখুঁতভাবে লিপিবদ্ধ করার জন্য তথ্যসংগ্রহকারীদের নির্দেশ দেন তিনি।

প্রশিক্ষণার্থীদের অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানিয়ে এমপি বলেন, মাঠপর্যায়ে কাজ করার সময় দলমত নির্বিশেষে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও টিমওয়ার্কের মাধ্যমে এই দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সরকারের পরিকল্পনাগুলো সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন তিনি। পরে প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বক্তব্য শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে নতুন ট্যাব বিতরণ করেন।

পবা উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান এবং মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা নিবার্হী অফিসার ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব আব্দুল রাজ্জাক ও যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজীম উদ্দিন সরকার, মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুনসহ উভয় উপজেলার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin