রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে বাদ পড়ল ইংলিশ আম্পায়ার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫০৬ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: করোনার সঙ্গে এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আর তাই জৈব সুরক্ষার ব্যাপারেও বেশ সতর্ক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। এতো কড়াকড়ির মধ্যেও সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙেছিলেন ইংল্যান্ডের আম্পায়ার মাইকেল গফ।

যার ফলে প্রাথমিকভাবে ৬ দিনের জন্য তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। তবে সেই শাস্তি কাটিয়ে এই বিশ্বকাপে আর মাঠে ফেরা হচ্ছেনা ইংলিশ এই আম্পায়ারের।

আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর আম্পায়ারিং করতে দেখা যাবে না গফকে। জৈব সুরক্ষা বলয় ভাঙায় মাইকেল গফ বিশ্বকাপের চলতি আসরে আর কোনো ম্যাচেই দায়িত্ব পালন করবেন না বলে নিশ্চিত করছে আইসিসি।’

এর আগে, কাউকে না জানিয়ে বায়োবাবল ভেঙে হোটেলের বাইরে যাওয়ায় আইসিসি মাইকেল গফকে ছয়দিন নিষিদ্ধ করে। তখন জানানো হয়েছিল এই ৬ দিনে সব করোনা টেস্ট নেগেটিভ আসলে পরবর্তী ম্যাচগুলোতে তিনি কাজ করার সুযোগ পাবেন।

সে হিসেবে বৃহস্পতিবার (৪ নভেম্বর) আবুধাবিতে শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল এই ইংলিশ আম্পায়ারের।

এদিকে, মাইকেল গফকে বিশ্বকাপ আসরে ৮টি ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিনি ৪টি ম্যাচে দায়িত্ব পালন শেষেই ফিরে যাচ্ছেন বাড়ি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin