রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বৃষ্টি-আলোর স্বল্পতা কাটানোর অপেক্ষা

  • প্রকাশ সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ৫৫৩ বার দেখা হয়েছে
???????????????????????????????????????????

স্পোর্টস ডেস্ক : ফ্লাডলাইট জ্বালিয়েও স্বস্তি ফিরেনি মাঠে। প্রথম দিনের বৃষ্টিতে মাঠে বল না গড়ানোর পর দ্বিতীয় দিনে বাধা হয়ে রইল স্বল্প আলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিনের শেষে ৬৪.৪ ওভারে ভারত তুলেছে ৩ উইকেটে ১৪৬ রান।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামবেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে।

দ্য রোজ বোলে ১২৪ বলে ৪৪ রান করে অপরাজিত রয়েছেন ভারতের অধিনায়ক। পুরো ইনিংসে মাত্র একটি চার মেরেছেন কোহলি। অন্যদিকে চারটি চারের হাঁকিয়ে ৭৯ বলে ২৯ রান করে তার সঙ্গ দিবেন সহ অধিনায়ক রাহানে।

চতুর্থ উইকেটের অপরাজিত জুটিতে দুজনে যোগ করেছেন ৫৮ রান।

সাউদাহ্যাম্পটনের এই মাঠে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

৬৮ বলে ৩৪ রান করেন রহিত শর্মা। শুভমান গিলের ব্যাট থেকে আসে ৬৪ বলে ২৮ রানের ইনিংস। অন্যদিকে ৫৪ বলে ৮ রান তুলেন চেতেশ্বর পূজারা।

কিউইদের পক্ষে একটি করে উইকেট তুলেছেন ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, নেইল ওয়াগনার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin