বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বেনজামার জোড়া গোলে রিয়ালের শুভ সূচনা

  • প্রকাশ সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪১৭ বার দেখা হয়েছে
REAL MADRID, RTV ONLINE

স্পোর্টস ডেস্ক : নিজেদের লা লিগা মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কোচ কার্লো আনচেলত্তি ও ঋণ শেষে গ্যারেথ বেলের প্রত্যাবর্তণ দারুণভাবেই রাঙালো রিয়াল মাদ্রিদ। যদিও মেন্দিজারোজা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য।

দ্বিতীয়ার্ধের বদলে যায় দৃশ্যপট। ৪৮ মিনিটে এডেন হ্যাজার্ডের বুদ্ধিদীপ্ত পাস থেকে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড বেনজেমা। এরপর গোল উৎসবে মেতে ওঠে লস-ব্লাঙ্কোসরা। মদ্রিচের সহায়তায় ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাচো। আর ৬২ মিনিটে নিজের জোড়া পূরণ করেন কোভিড জয়ী বেনজেমা।

৬৫ মিনিটে জোসেলুর পেনাল্টি গোলে আলাভেস ব্যবধান কমালেও ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ভিনিশিয়াস জুনিয়র।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin