রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেড়াতে যাওয়ায় মেয়েকে পিটিয়ে মেরে ফেললেন মা

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪১০ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : দিনাজপুরের হিলিতে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার মায়ের বিরুদ্ধে। শনিবার (৭ আগস্ট) দুপুরে নিহত মনিষা খাতুনের অভিযুক্ত মা রোজিনা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার (৬ আগস্ট) সকালে হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকায় শিশুটিকে পেটানো হয়। পরে সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত মনিষার বাবা বলেন, আমার মেয়ে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে তার মা শুক্রবার (৬ আগস্ট) সকালে বাড়ির সামনে তাকে বেদম মারধর করে। একপর্যায়ে মেয়ে গুরুতর আহত হলে তার মা নিজেকে বাঁচানোর জন্য মেয়েকে গলায় রশি দিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মনিষাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ হলে ডাক্তার তাকে দিনাজপুর নিয়ে যেতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিষা মারা যায়। আমি আমার স্ত্রীর ফাঁসি চাই।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, মেয়েকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে রোজিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin