রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক মেয়রকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ট্রফি প্রদান করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২১ এর চ্যাম্পিয়ন রাজশাহী সিটি কর্পোরেশনের বালক ও বালিকা দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার সহ সংশ্লিষ্টরা। আজ বৃহস্পতিবার দুপুরে মেয়র দপ্তরকক্ষে রাসিক মেয়রের হাতে তিনটি চ্যাম্পিয়ন ও একটি রানার্স আপ ট্রফি তুলে দেন তারা। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের বালক ও বালিকা দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের মিষ্টি খাওয়ান রাসিক মেয়র।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের বালক ও বালিকা দলের সাফল্যে আমরা গর্বিত। খেলোয়াড়, কোচ, ম্যানেজার সহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যারা উপস্থিত হতে পারেনি, তাদেরকেও উপস্থিত সকলে আমার অভিনন্দন বার্তা পৌছে দিবে। আমি আশা করি সিটি কর্পোরেশনের দুটি দলই আগামীতেও জয়ের ধারা অব্যাহত রাখবে।

মেয়র আরো বলেন, মহামারি করোনার কারণে দীর্ঘদিন টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি অনুকূলে আসায় আবারো শহরজুড়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে। সিটি কর্পোরেশনে সবচেয়ে জনপ্রিয় কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টও আয়োজন করা হবে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২১ এর সিটি কর্পোরেশন ও বিভাগীয় উভয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন বালক দল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) সিটি কর্পোরেশন পর্যায়ে চ্যাম্পিয়ন এবং বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের বালিকা দল।

সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশন বালক দলের কোচ ও রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল, ম্যানেজার নাজমীর আহম্মেদ আমান, রাজশাহী সিটি কর্পোরেশন বালিকা দলের কোচ জহির উদ্দিন ভোলা ও ম্যানেজার শামসুজ্জামান রতনসহ খেলোয়াড় ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin