বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

শিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রী মিনুর গুরুত্বারোপ

  • প্রকাশ সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তানযীমুল উম্মাহ মাদ্রাসা, রাজশাহী শাখার “বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্র সংবর্ধনা-২০২৬। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও আধুনিক শিক্ষায় সুসজ্জিত হয়ে দেশের স্বাবলম্বিতা ও বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা শিক্ষার্থীদের সুশিক্ষায় সুসজ্জিত করার মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষার এক অনবদ্য পরিবেশ তৈরি করেছে। এখানকার শিক্ষার্থীরা যেভাবে দৈনন্দিন নিয়মানুবর্তিতা, হিফজ এবং সাধারণ শিক্ষার চর্চা করে, তা প্রশংসনীয়।

কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং আন্তর্জাতিক মণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি সততা, দক্ষতা, কঠোর পরিশ্রম এবং নিরহংকার মনোভাব নিয়ে পথচলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন এবং দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করেন।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অর্থসহ কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি এবং ‘দেশের গান’ পরিবেশন করা হয়। পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের বক্তব্য দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে হিফজ, জেনারেল, বৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতায় (ক্রিকেট ও ফুটবল) কৃতিত্ব অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং অতিথিদের দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin