রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান খালেদা জিয়ার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২১ জুলাই) ঈদের রাতে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বুধবার রাত আটটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

এদিন রাত পৌনে দশটার দিকে বেরিয়ে আসেন বিএনপির উচ্চপর্যায়ের নেতারা। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহবান জানিয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন?

ঈদের শুভেচ্ছা জানিয়ে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কোভিড-১৯ পরবর্তী গত ১৯ জুলাই টিকা নেওয়ার পর একটু জ্বর এসেছে। চিকিৎসকদের পরামর্শে তার উন্নত চিকিৎসা প্রয়োজন।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপিপ্রধানের সঙ্গে ঈদশুভেচ্ছা বিনিময়ে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ম্যাডামের চিকিৎসক ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin