বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

৫ মিনিটেই দুই ডোজ টিকা দেওয়া হলো নারীকে

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে
৫ মিনিটেই দুই ডোজ টিকা দেওয়া হলো নারীকে

এস আর ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমত আরা (৩১) নামে এক নারীকে পাঁচ মিনিটের ব্যবধানে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। আজ শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সকাল থেকে রাজবাড়ী জেলার প্রতিটি ইউনিয়নে টিকা প্রদান শুরু হয়। এ কার্যক্রমে প্রতিটি ইউনিয়নে ১টি করে টিকা কেন্দ্র গঠন করা হয়, সেখানে ৩টি ওয়ানডে জন্য ৬০০ টিকা বরাদ্দ করা হয়।

বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের একমাত্র টিকা কেন্দ্র পাটকিয়াবাড়ী মাদরাসাকে নির্ধারণ করা হয়। সকাল থেকে চাপ বাড়তে থাকে টিকা নিতে আসা মানুষের। এ সময় সৃষ্টি হয় মানুষের দীর্ঘ লাইন। চাপ সামলাতে বেগ পোহাতে হয় সেচ্ছাসেবী ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। আর ওই সময় ঘটে এই ঘটনা। কেন্দ্রের বাইরে ঘটনাটি জানাজানি হলে পরিবেশ অশান্ত হয়ে পড়ে।

টিকা গ্রহিতার স্বামী নাহিদুল হক স্বপন জানান, পাটকিয়া বাড়ী দাখিল মাদরাসা টিকা কেন্দ্রে কোনো শৃঙ্খলা নেই। এক সঙ্গে অনেককে বসিয়ে টিকা দেয়া হচ্ছে। সকালে তার স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেয়া শেষে তার স্ত্রী টিকা দেবার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, ঘটনার পর থেকে ওই মহিলার স্বাস্থ্যগত খোঁজ রাখা হচ্ছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন। ভিড়ের কারণে ভুলে এটা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin