রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

খাবার ডেলিভারি দিতে গিয়ে যুবতী ডাক্তারকে ধর্ষণ

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে
খাবার ডেলিভারি দিতে গিয়ে যুবতী ডাক্তারকে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : খাবার ডেলিভারি দিতে গিয়ে এক নারী ডাক্তারকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে হোটেল মালিকের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় রাস্তার পাশের হোটেল মালিকের ছেলে অভিযুক্ত সুকান্ত মেহরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি মঙ্গলবার (২৯ জুন) রাতে ৩২ বছর বয়সী নারী ডাক্তারের বাড়ি খাবার ডেলিভারি দিতে গিয়ে এ ঘটনা ঘটায়। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের আঙ্গুল জেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একটি স্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন এবং সেখানকার দেয়া একটি ফ্ল্যাটে ভাইয়ের সঙ্গে থাকেন। ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। রাস্তার পাশের হোটেল বসে রাতার খাবার খেয়েছিলেন তার ভাই। তাই সেখান থেকে বোনের জন্য খাবার অর্ডার করে পাঠিয়েছিলেন তিনি।

জানা গেছে, হোটেল মালিক তার ছেলেকে দিয়ে খাবার সরবরাহ করতে পাঠান। রাত ১১টার দিকে ডাক্তারের বাড়ি খাবার নিয়ে যায় সুকান্ত। তখন যুবতীকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত। এরপরই ভুক্তভোগী ও তার ভাই ছেন্দিপাডা পুলিশ স্টেশনে হোটেল মালিকের ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

আরও জানা গেছে, বুধবার (৩০ জুন) ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করানো হয়। আর এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সুকান্তকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র : নিউজ এইটটিন

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin