রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

একের পর এক অ্যাপ ডাউনলোড করলো ছেলে, গাড়ি বেচে বিল মেটালেন বাবা

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫৪৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বাবার আইফোন হাতে পেয়ে গেম খেলা শুরু করেছিল ছোট্ট আশাজ। সেই গেম আপগ্রেড করতে গিয়ে একের পর এক অ্যাপ ডাউনলোড করে সে। আর তার খেসারত হিসেবে ১ লাখ ৭০ হাজার টাকা বিল চোকাতে হলো বাবাকে। ঘটনা যুক্তরাজ্যের উত্তর ওয়েলসে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বছর সাতেকের আশাজ তার বাবা মোহাম্মদ মুতাজার আইফোনে ‘রাইজ অব ডার্ক’ গেমটি খেলছিল। প্রায় এক ঘণ্টা ধরে খেলার পর গেমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ কিনতে বলা হয়। এরপর আশাজ একের পর এক অ্যাপ কিনতে শুরু করে। এক একটি অ্যাপের দাম ছিল সর্বনিম্ন ৩০০ থেকে সর্বাধিক ১৫ হাজার টাকা।

এ রকম বেশ কয়েকটি অ্যাপ কিনে ফেলেছিল আশাজ। তার বাবার যখন বিষয়টি চোখে পড়ে তত ক্ষণে সেই বিল গিয়ে দাঁড়িয়েছিল প্রায় ১ লাখ ৭০ হাজার টাকায়। কী ভাবে এত টাকার বিল মেটাবেন ভেবে দুঃশ্চিন্তায় পড়ে যান মুতাজা। উপায় না পেয়ে নিজের গাড়ি বিক্রি করে সেই বিল মেটান তিনি।

আশাজের বাবা মুতাজা বলেন, প্রথমে ভেবেছিলাম আমাকে প্রতারিত করা হয়েছে। কিন্তু লেনদেনের একটি মেইল পাই আমি। তাতে টাকার পুরো পরিমাণটাই লেখা ছিল। বিষয়টি নিয়ে অ্যাপল-কে অভিযোগ জানালে ২১ হাজার টাকা ফেরত পেয়েছি।

যদিও এ ধরনের লেনদেন করতে গেলে পাসওয়ার্ডের দরকার হয়। সেই পাসওয়ার্ড আইফোনে আইটিউনের দ্বারা সুরক্ষিত থাকে। মুতাজা জানান, হয়ত তার ছেলে সেই পাসওয়ার্ড জেনে ফেলেছিল। একই সঙ্গে তার প্রশ্ন, বাচ্চাদের এই গেমে এক একটি অ্যাপের দাম এত বেশি রাখা হয়েছে কেন। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ারও চিন্তাভাবনা করছেন তিনি। সূত্র : এবিপি

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin