রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চিলির বিদায়, ১০ জন নিয়েই সেমিতে ব্রাজিল

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪১১ বার দেখা হয়েছে
brazil vs chile, copa america, rtv online

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে চিলিয়ানরা দাপট দেখালেও রবার্তো ফিরমিনো সুবর্ণ সুযোগ মিস করেন। গোল না পেয়ে মাঠ ছাড়তে হয় দুই পক্ষকে। যদিও বিরতির পর ফিরেই গোল তুলে নেয় সেলেকাওরা। ৪৬ মিনিটে দলকে এগিয়ে দেন পাকুয়েতা।

নেইমারের দেয়া পাসে পাওয়া গোলই ব্যবধান গড়ে দেয় দুই দলের। ১-০ গোলে জয় তুলে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টা সান্তোসের অলিম্পিক স্টেডিয়ামে বসেছিল কোপার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল।

দ্বিতীয়ার্ধে ফিরমিনোর বদলে নামা লিগ ওয়ানের দল লিওঁর মিডফিল্ডার লুকাস পাকুয়েতার গোল তোলার পর পর বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ৪৮তম মিনিটে চিলিয়ান ডিফেন্ডার ইউজেনিও মিনার মুখ বরাবর লাথি মেরে লাল কার্ড দেখতে হয় গ্যাব্রিয়েল জেসুসকে।

১০ জনের ব্রাজিলকে চেপে ধরার চেষ্টা করে আর্থুরো ভিদালরা। ৬২ মিনিটে চিলির পক্ষে জিন মেনেসেস গোল আদায় করেন। অফ সাইডে ঘোষণা দিলে তা বাতিল হয়। শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি মার্টিন লাসারতের শিষ্যরা। অন্যদিকে শেষ চারে পা রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin