রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতার জন্য অশনি সংকেত

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৬৬ বার দেখা হয়েছে
মমতাকে অশনি সংকেত দিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই পদ থেকে সরে গেলেন তীরথ সিং রাওয়াত। শুক্রবার (২ জুলাই) রাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। তার পদত্যাগের কারণে অনেকটাই অস্বস্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। কেননা, মনে করা হচ্ছে মমতাকে নৈতিকতার প্রশ্নে অস্বস্তিতে ফেলার জন্যই তীরথকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব।

এখন প্রশ্ন উঠেছে তীরথ সিং রাওয়াতের সঙ্গে মমতার যোগসূত্র কোথায়? তারা দুজন উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদে আসীন হলেও কেউই বিধানসভা ভোটে জয় লাভ করে আসেননি। তীরথ চলতি বছরের মার্চে মুখ্যমন্ত্রী হওয়ার আগে ছিলেন লোকসভার সাংসদ। এদিকে মমতা রাজ্যে দলকে জয়ী করতে পারলেও নিজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন।

ভারতের সংবিধান অনুযায়ী, বিধানসভায় জিতে না এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হলে তাকে ছয় মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে। কিন্তু মহামারি করোনাভাইরাসের জন্য দেশটি বর্তমানে কোনো নির্বাচন বা উপনির্বাচনের আয়োজনে দ্বিধাদ্বন্দ্বে নির্বাচন কমিশন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বিষয়টিকে মনে করছেন, এ সুযোগে তীরথকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর মাধ্যমে পরোক্ষভাবে মমতাকে লক্ষ্য করে বার্তা দিতে চাইছে বিজেপি।

এদিকে তীরথ সিং পদত্যাগের পর বলেছেন, করোনার প্রভাবে এখন উপনির্বাচন সম্ভব নয়। সাংবিধানিক সংকট হওয়ার সম্ভাবনায় চিন্তাভাবনা করে নৈতিক কারণে পদত্যাগ করেছি। সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin