রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রিমান্ডে যৌন নির্যাতনের অভিযোগ: ওসি ও পরিদর্শক প্রত্যাহার

  • প্রকাশ সময় সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৬৬ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: রিমান্ডে হত্যা মামলার নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় উজিরপুর মডেল থানার ওসি ও পরিদর্শককে (তদন্ত) প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইজি এসএম আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সোমবার (৫ জুলাই) দুপুরে ওসি জিয়াউল আহসান এবং পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়। অভিযুক্ত পরিদর্শক মাইনুল ইসলাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন।

ডিআইজি আক্তারুজ্জামান বলেন, দায়িত্বে অবহেলায় ঐ দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে আদালতের নির্দেশে রোববার দুপুরে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম সাইফুল ইসলাম ওই নারী আসামির শারীরিক অবস্থার প্রতিবেদন জমা দিয়েছেন। ঐ প্রতিবেদনে তার শরীরে আঘাতের চিহ্ন থাকার বিষয়টি উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বরুণ চক্রবর্তী ঐ দিনই থানায় হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় নির্যাতনের শিকার নারীকে আসামি করা হয়। পরে পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পর গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলি আদালত ঐ নারী আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে গত ২ জুলাই ঐ নারীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আদালতে ঐ নারী তার ওপর পুলিশ সদস্যরা শারীরিক এবং যৌন নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেন। আদালত একজন নারী কনস্টেবল দিয়ে তার দেহ পরীক্ষা করে শারীরিক এবং যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পান। পরে নারীর মেডিক্যাল পরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin