রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বগুড়ায় ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু

  • প্রকাশ সময় বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩৮০ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ ও উপসর্গে ৮ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছে ৯৫ জনের।

বুধবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।

করোনায় মৃতরা হলেন জেলার গাবতলীর আব্দুস সালাম (৪৩), শেরপুরের ফারহানা (৩৬), সদরের মতিয়ার (৬৫), কাহালুর খলিলুর রহমান (৭৩) ও মর্জিনা (৭৩), সদরের হেলাল (৪৮) এবং শাজাহানপুরের মমিন (৪০)।

এদের মধ্যে সালাম, ফারহানা ও মতিয়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, খলিলুর মোহাম্মদ আলী হাসপাতালে এবং বাকি তিনজন টিএমএসএস হাসপাতালে মারা যান।

ডা. সাজ্জাদ-উল-হক জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৫ নমুনায় নতুন করে আরও ৯৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঠানো ৫২ নমুনায় ৪ জনের, বগুড়া শজিমেকের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৭৭ জন, টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১ নমুনায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আক্রান্তের হার ২৫ দশমিক ৩৩ শতাংশ। এদের মধ্যে সদরের ৭২, শেরপুরে ১১, শিবগঞ্জে ৪, দুপচাঁচিয়ায় ৩, আদমদীঘিতে ২, সারিয়াকান্দিতে ২ এবং কাহালুতে একজন রয়েছেন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১২৮জন।

ডা. সাজ্জাদ বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৫৮৭ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৬০ এবং মারা গেছেন ৫২৩ জন। এছাড়া জেলায় ২ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin