রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ঝুলে আছে দুই হাজারেরও বেশি মৃত্যুদণ্ডাদেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাগাদা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৪২৪ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : দেশের কারাগারগুলোতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বিপরীতে মামলা আছে দুই হাজার ১৩৭টি। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে আলাদা সেল গঠন করে হলেও আদেশগুলোর নিষ্পত্তি করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদফতর সূত্র জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছে দুই হাজার ১০ জন। কামিশপুর কারাগারে গত ১৫ জুলাই রাতে এক জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। গত জুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক সভায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে কারা অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে।

সংশ্লিষ্টরা জানান, এই নির্দেশনা পাওয়ার পর কারা অধিদফতরের পক্ষ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা নিষ্পত্তি করতে সুরক্ষা সেবা বিভাগের সচিবকে জানানো হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন কারা অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা।

উচ্চ আদালতে চলমান ডেথ রেফারেন্স এবং আপিল মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, সেজন্য আইন ও বিচার বিভাগের সঙ্গে দাফতরিক ও ব্যক্তিগত যোগাযোগও অব্যাহত রাখা হচ্ছে। তবে এখনও আলাদা সেল গঠন করা হয়নি।

স্বাধীনতার ৫০ বছরে দেশের কারাগারগুলোতে এ পর্যন্ত ৪৫৩ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঢাকা, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, হাইসিকিউরিটি কারাগার, রাজশাহী, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারসহ কয়েকটি জেলা কারাগারে সাধারণত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের মধ্যে অনেক জঙ্গি ও যুদ্ধাপরাধীও রয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (২০ জুলাই) কারা অধিদফতরের আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি কারা অধিদফতরের বিষয় নয়। আদালত ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তে দণ্ডাদেশ কার্যকর করা হয়।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের নিয়ে আদালতের আদেশ কার্যকর ও নিষ্পত্তি সংক্রান্ত কমিটির সদস্য হিসেবে কারা অধিদফতর তার দাফতরিক কাজগুলো করে যাচ্ছেন। সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin