রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মাংসের গন্ধ দূর করবেন যেভাবে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : ঈদুল আজহায় সবাই পশু কোরবানি দিয়ে থাকেন। কোরবানির পর মাংস ঘরে এনে ভাগ বাটোয়ারা করা হয়ে থাকে। এর ফলে ঘর যেমন নোংরা হয় সেইসঙ্গে মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে। সহজে এই গন্ধ ঘর থেকে দূর হয় না। এমনকি কয়েকদিনও থেকে যায় এই গন্ধ।

তাই ঘর থেকে মাংসের গন্ধ দূর করার জন্য কিছু নিয়ম মানতে হবে। এরপর ঘর পরিষ্কার করলে দ্রুতই গন্ধ দূর হয়ে যাবে। জেনে নিন কীভোবে ঘর পরিষ্কার করলে দ্রুত মাংসের গন্ধ দূর হবে-

> মাংস ভাগ করার সময় মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিন। যেন মেঝেতে মাংস কিংবা রক্ত না লাগে। মাংস গোছানোর কাজ শেষ হয়ে গেলে প্লাস্টিক ক্লথটি ফেলে দিন বাইরের ডাস্টবিনে।

> মাংস প্যাকেট করে ফ্রিজে রাখুন। যেহেতু অনেক ফ্রিজ খোলা হয়, তাই ফ্রিজের গায়ে বা হ্যান্ডেলে মাংসের গন্ধ হয়ে থাকে। তাই মাংস ফ্রিজে রাখা শেষ হলে এর বাইরের অংশ পরিষ্কার করুন হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে।

> যেসব পাত্রে কাঁচা মাংস রাখা হয়েছিল, সেগুলো দ্রুত ধুয়ে ফেলতে হবে। এসব পাত্র থেকে চর্বি সহজে দূর করতে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।

> হালকা গরম পানিতে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে পুরো ঘর মুছে ফেলুন। এতে ঘরে মাংসের গন্ধ হয়ে থাকলে সেটা চলে যাবে।

> সবার জুতো দরজার বাইরে রাখুন। কারণ জুতোর সঙ্গে বাইরের ময়লা ও দুর্গন্ধ ঘরে ঢুকতে পারে।

> ঘরের সব জানালা ও দরজা খুলে রাখুন। এতে ঘরে জমে থাকা গন্ধ চলে যাবে। সুগন্ধী এয়ার ফ্রেশনার স্প্রে করে দিন ঘরে। তাহলে দ্রুত ঘরের গন্ধ দূর হয়ে যাবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin