বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

২৪ আগস্ট ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৫৪ বার দেখা হয়েছে
bangladesh vs new zealand 2021 schedule, RTV ONLINE

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ৩ ম্যাচের এই সিরিজ হওয়ার কথা থাকলেও দুই ম্যাচ বেড়ে মোট পাঁচটি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

বুধবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশে এসে সাত দিনের কোয়ারেন্টিন করতে হচ্ছে কিউইদের। ৩১ আগস্ট অনুশীলন করতে পারবে সফরকারীরা।

১ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজন হবে। চলতি বছরে মার্চে তিনটি ওয়ানডে ও সমাস সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল লাল-সবুজরা। যদিও প্রতিটি ম্যাচই হারতে হয়েছিল বাংলাদেশের।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin