মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ সৌর বিদ্যুৎতে রূপান্তরে কমিটির প্রথম সভা পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি মিলন ৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

হড়গ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী পারভীন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন প্যানেল চেয়ারম্যান-৩ রূপালী পারভীন। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম সাকলায়েনের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের সময় হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য দুলাল হাসান, ৭ নম্বর ওয়ার্ড সদস্য জাকির হোসেন সহ পরিষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের স্বাক্ষর করা এক আদেশে রূপালী পারভীনকে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

পরিষদের কার্যক্রমে গতিশীলতা আনা এবং জনসেবা অব্যাহত রাখার স্বার্থে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য তাঁকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়। জেলা প্রশাসকের আদেশে বলা হয়েছে, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মঞ্জুর রহমান গত ১৭ আগস্ট মারা যান। এরপর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্যসহ নয়জন সদস্য প্যানেল চেয়ারম্যান-২ জয়নাল আবেদীনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। একই সঙ্গে প্যানেল চেয়ারম্যান-৩ রূপালী পারভীনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়।

এদিকে অনাস্থা প্রস্তাবের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তদন্ত করেন। তদন্তের পর দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে অনাস্থা প্রস্তাবটি গৃহীত হয়। তবে অনাস্থা প্রস্তাব গ্রহণের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে জয়নাল আবেদীন হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করেন। ১১৪৪২/২৬ নম্বর ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অনাস্থা প্রস্তাব সংক্রান্ত কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেন। পরে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩২৮২/২০২৬ নম্বর লিভ টু আপিল করেন। গত ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগ আদেশ দেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। এর পরিপ্রেক্ষিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে রূপালী পারভীনকে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

দ্বায়িত্ব নেওয়ার পর রূপালী পারভীন বলেন, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং এলাকার মানুষকে নিয়মিত সেবা দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। জনসেবার ক্ষেত্রে পরিষদের সব সদস্য ও কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin