নিজস্ব প্রতিবেদক: হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌসুম নজরুল ইসলামের ছোট ভাই ও জেলা যুবদল এর সদস্য ফরিদুল ইসলাম সাহেব যাদব চাচা রবিউল ইসলাম রবি গত ২৮ সেপ্টেম্বর সোমবার রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না——-রাজিউন)। তিনি গত ২৬ সেপ্টেম্বর শনিবার সিএনবি মোড় এলাকায় অটো রিক্সার সাথে দুর্ঘটনার পতিত হয়ে মারাত্মকভাবে আহত হন। সেই থেকে তিনি রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন। পরের দিন মঙ্গলবার বাদ জোহর তার নামাজে জানাযা শেষে বশরী গোরস্থানে তাকে দাফন করা।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুম্মা কবর জিয়ারত করতে আসেন পবা- মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। কবর জিয়ারত করার পূর্বে তিনি বশরী এলাকার মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে সকল নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয়-স্বজন মিলে কবর জিয়ারত করেন।
রবিউল ইসলাম রবির স্মৃতি স্মরণ করতে যেয়ে সংসদ সদস্য মিলন বলেন, তিনি একজন ভদ্র নম্র এবং ভালো মনের মানুষ ছিলেন। অত্র এলাকার তার গ্রহণযোগ্যতা ছিল অপরিসীম। তিনি কারো সাথে কখনো ঝগড়া বিবাদ করতেন না। তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। তার এই মৃত্যুতে তিনি গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেইসাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
এছাড়াও আরো স্মৃতিচারন করেন বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও আরডিএ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ মুন্নাফ, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন এবং সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।