মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ সৌর বিদ্যুৎতে রূপান্তরে কমিটির প্রথম সভা পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি মিলন ৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ

  • প্রকাশ সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের শিশু জুনায়েদ সিদ্দীকিকে রাজশাহীতে খুঁজে পাওয়া গেছে। প্রায় ২০ দিন পর কারিতাস আলোকিত শিশু প্রকল্প এর উদ্যোগে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে পাংশার একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে জুনায়েদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার বাবা আরিফুল ইসলাম ২২ সেপ্টেম্বর পাংশা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার পর জুরায়েদ ট্রেনে করে রাজশাহীতে এসে শিরইল রেলস্টেশনে অবস্থান করছিল। পরে এক পথশিশুর মাধ্যমে তালাইমারী মোড়ের একটি তন্দুরী চায়ের দোকানে কাজে যুক্ত হয়। শিশুটির প্রকৃত ঘটনা জানতে পেরে দোকান মালিক চান মিয়া তাকে নিরাপত্তার জন্য মতিহার থানায় হস্তান্তর করেন।

পরবর্তীতে রাজশাহী সিএমএম কোর্টের প্রবেশন কর্মকর্তার মাধ্যমে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের কর্মকর্তারা বিষয়টি জানতে পারে। প্রকল্পের কর্মকর্তা ফরিদুল ইসলাম ও আকতারুজ্জামান মতিহার থানায় গিয়ে প্রয়োজনীয় সমন্বয় করেন। পরে সাব ইনিসপেক্টর জালাল হোসেনের উপস্থিতিতে জুনায়েদকে তার বাবা আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পথ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করে তাদের পরিবারের কাছে পুনঃএকত্রীকরণ করা আলোকিত শিশু প্রকল্প এর অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। জুরায়েদের ফিরে পাওয়া সেই কার্যক্রমের একটি সফল উদাহরণ।একটি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া মানে শুধু তাকে খুঁজে পাওয়া নয় তার নিরাপত্তা, অধিকার ও ভবিষ্যৎকে ফিরিয়ে দেওয়া বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin