বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁয় করোনায় মৃত্যু ২, শনাক্তের হার ২৬.৬২%

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৩২ বার দেখা হয়েছে

এস.আর. ডেস্ক: নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। র‌্যাপিট এন্টিজেন ৮৫ জনের পরীক্ষার বিপরীতে ৩৯ জন। আরটিপিসিআর থেকে ১৯৪ জনের নমুনার বিপরীতে ৩১ জন এবং জিন এক্সপার্ট টেস্টে ২ জনের পরীক্ষার বিপরীতে ২জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, নতুন ৭২ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট ৩ হাজার ৩৬ জনের করোনা পজেটিভ এসেছে। আর জেলায় সুস্থ হয়েছেন ২ হাজার ২০৭ জন।

নতুন শনাক্তের হার ২৬.৬২%। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে নিয়ামতপুর উপজেলার ১ জন এবং রানীনগর উপজেলার ১ জনের মৃত্যু হওয়ায় জেলায় মোট মৃতের সংখ্যা ৫৪ জনে। করোনা পরীক্ষার হার বৃদ্ধি পাওয়ায় শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin